দিনাজপুরের বোচাগঞ্জে শনিবার হরিজন পল্লীর ১০টি বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় একজনকে আটক করেছে পুলিশ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোর ৩টার দিকে বোচাগঞ্জ পৌর শহরের রেলওয়ে স্টেশন সংলগ্ন হরিজন পল্লীতে আগুন দেন স্থানীয় বিএনপি এক নেতার ছেলে জুয়েল। এতে সুইপারদের ৭টি বাড়ি ও ৩টি হিন্দু বাড়ি পুড়ে যায়।
এ সময় এলাকাবাসি জুয়েলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। আগুনে ঘরবাড়ি পুড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন ক্ষতিগ্রস্ত মানুষ।
সকালে হরিজন পল্লী পরিদর্শন করেন প্রশাসনের কর্মকর্তারা। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল, শীতবস্ত্র ও শাড়ি-লুঙ্গি বিতরণ করেন তারা।
জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই হরিজন পল্লীর কয়েকজনের সঙ্গে জুয়েলের বিরোধ চলছিল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: