জেলার খবর

মেহেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

মেহেরপুর
মেহেরপুর

মেহেরপুরের গাংনী উপজেলায় মঙ্গলবার পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' তিন ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় তাদের ৬ সদস্য আহত হয়েছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ভোররাতে উপজেলার পুরাতন মটমুড়া গ্রামে খবির উদ্দিনের ইটভাটার পাশে ১০/১২ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।

এ সময় ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধে ঘটনাস্থলেই ৩ ডাকাত নিহত হলে অন্যান্যরা পালিয়ে যায়। এ ঘটনায় আহত হয়েছেন ছয় পুলিশ সদস্য।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি এলজি শাটার গান, দুই রাউন্ড গুলি, দুইটি রামদা ও দুইটি হাতবোমা উদ্ধার করে।

সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানা গেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ