জেলার খবর

আজও ফিরল রোহিঙ্গাবাহী ৮টি নৌকা

আজও ফিরল রোহিঙ্গাবাহী ৮টি নৌকা
আজও ফিরল রোহিঙ্গাবাহী ৮টি নৌকা

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে ৬জন ও টেকনাফের নাফ নদী থেকে রোহিঙ্গাবাহী ৮টি নৌকা ফেরৎ পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বিজিবি জানিয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্যের নির্যাতন-সহিংসতা থেকে বাঁচতে প্রতিদিনই রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় বুধবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশে চেষ্টা করলে ৬ রোহিঙ্গাকে নিজ দেশে ফেরৎ পাঠায় বিজিবি।

এছাড়া, নাফ নদীর দুটি পয়েন্ট দিয়ে ৮টি নৌকা এদেশে ঢোকার চেষ্টা করলে বাংলাদেশ-মিয়ানমার জলসীমার শূন্যরেখা থেকে সেগুলো ফেরৎ পাঠিয়ে দেয়া হয়।

প্রতিটি নৌকাতে ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা রয়েছেন বলে জানিয়েছে বিজিবি।

এদিকে, সোমবার রোহিঙ্গাবাহী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় মঙ্গলবার টেকনাফের নাফ নদী থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ