ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও যাত্রী পরিবহনকারী যান মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ২ জন।
শুক্রবার সকালে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের তারাকান্দা উপজেলার মুজাহারদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মদিনা, ফখরুদ্দিন নামে দুজনের পরিচয় জানা গেলেও অন্য জনের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: