জেলার খবর

কবর থেকে তোলা হলো দিয়াজের মরদেহ

কবর থেকে তোলা হলো দিয়াজের মরদেহ
কবর থেকে তোলা হলো দিয়াজের মরদেহ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মরদেহ শনিবার পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চট্টগ্রামের সিনিয়র এএসপি ওহিদুর রহমান বলেন, সকাল সোয়া ৮টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়।

তিনি বলেন, হাটহাজারী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) আরিফুর রহমানের উপস্থিতিতে সকাল সোয়া ৮টার দিকে দিয়াজের মরদেহ কবর থেকে তোলা হয়েছে।

তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য ইরফান মরদেহ ঢাকায় পাঠানো হয়েছে।

প্রসঙ্গত: ২০ নভেম্বর নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝোলানো অবস্থায় দিয়াজের মরদেহ পাওয়া যায়।

গত ২৩ নভেম্বর দিয়াজের ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, দিয়াজ আত্মহত্যা করেছেন। তবে দিয়াজের পরিবার ময়নাতদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে। এরপর দিয়াজকে হত্যা করা হয়েছে অভিযোগে ২৪ নভেম্বর চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দের আদালতে মামলা করেন দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী। শুনানি শেষে আদালত সিআইডিকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ