জেলার খবর

আজও ফেরত গেল রোহিঙ্গাবাহী ১১টি নৌকা

আজও ফেরত গেল রোহিঙ্গাবাহী ১১টি নৌকা
আজও ফেরত গেল রোহিঙ্গাবাহী ১১টি নৌকা

মিয়ানমারে সেনাবাহিনীদের অত্যাচার থেকে রক্ষা পেতে বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাবাহী ১১টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

সোমবার ভোরে নাফ নদী পার হয়ে সীমান্তের ছয়টি পয়েন্ট দিয়ে বাংলাদেশের প্রবেশের চেষ্টা করে রোহিঙ্গাবাহী এসব নৌকাগুলো।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ বলেন, ভোরে নাফ নদীর পার হয়ে সীমান্তের ছয়টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গাবাহী ১১টি নৌকা অনুপ্রবেশের চেষ্টা করে, এ সময় সীমান্তের টহলরত বিজিবির সদস্যরা তাদের বাধা দেয় এবং তাদের মিয়ানমারে ফেরত পাঠায়।

তিনি আরো জানান, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সদস্যরা রাত দিন কাজ করে যাচ্ছেন।

প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর বর্বরতা থেকে বাঁচতে নাফ নদী পার হয়ে সীমান্ত দিয়ে দলে দলে রোহিঙ্গারা আশ্রয়ের প্রত্যাশায় বাংলাদেশে আসার চেষ্টা করছে। এরইমধ্যে ২২ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অবৈধভাবে ঢুকে পড়েছে বলে বিভিন্ন সংস্থা জানিয়েছে।

অনুপ্রবেশকারী এইসব রোহিঙ্গাদের দাবি— মিয়ানামরের সেনাবাহিনীরা এখনো তাদের ওপর বর্বরতা চালিয়ে যাচ্ছে।

এদিকে, গতকাল রোহিঙ্গা সমস্যাকে রাজনৈতিক বিষয় উল্লেখ করে এর সমাধানে বাংলাদেশ-মিয়ানমারকে একসঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার- আইওএমের মহাপরিচালক উইলিয়াম লেইসি সুইং।

তিনি বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে কাজ করা সংস্থাগুলোর এ বিষয়ে সমাধান দেয়া সম্ভব নয়।

ঢাকায় শুরু হওয়া সবচেয়ে বড় আন্তর্জাতিক অভিবাসন সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ