জেলার খবর

সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

শোভাযাত্রা, মসজিদে মসজিদে বিশেষ দোয়া মাহফিলসহ যথাযথ মর্যাদায় ধর্মীয় ভাবগার্ম্ভীযের মধ্য দিয়ে রাজধানীসহ সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে রাজাধানীর শাহজাহানপুর ও সবুজবাগসহ বিভিন্ন স্থানে শোভাযাত্রা বের করা হয়। এসব শোভাযাত্রা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

চট্টগ্রামে আঞ্জুমানে রহমানিয়া আহমদীয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে বের করা হয় জশনে জুলুশের শোভাযাত্রা। লাখো মুসল্লির অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবারো আহমদীয়া সুন্নিয়া মাদ্রাসায় আসে। সেখানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা, সমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বরিশাল, নারায়ণগঞ্জ, নাটোর, রাজবাড়ী, লক্ষ্মীপুর, হবিগঞ্জ, কুষ্টিয়া, নেত্রকোনা ও নড়াইলসহ সারাদেশে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ