ঘন কুয়াশায় চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে ২টি জাহাজের সংঘর্ষে সিমেন্ট ক্লিংকারবাহী একটি লাইটার জাহাজ ডুবে গেছে।
বন্দর কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে বহিনোংরের ১ ও ৩ নম্বর বায়ার মাঝামাঝি জায়গায় দুইটি লাইটার জাহাজ ল্যাব-১ ও এফবি আরেফিনের সংঘর্ষ হয়। এতে লাইটার জাহাজ দুটি ক্ষতিগস্থ হয়।
এর মধ্যে সিমেন্ট কিংকারবাহী লাইটার জাহাজে পানি ঢুকে জাহাজটি ধীরে ধীরে ডুবে যায়। জাহাজটির নাবিকদের উদ্ধার করা সম্ভব হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: