জেলার খবর

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

মৌলভীবাজারের নিতেস্বর এলাকায় বুধবার রোলার গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাত ২টার দিকে মোটরসাইকেলে করে তিন আরোহী শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার যাচ্ছিল। তারা মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের নিতেস্বর এলাকায় পৌঁছলে রাস্তার পাশে রাখা সংস্কার কাজে ব্যবহৃত রোলার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তিন আরোহীই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

আহত ব্যক্তির অবস্থার আবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কুয়াশার কারণে এ সড়ক দুর্ঘটনা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ