খাগড়াছড়িতে বিজয় দিবসের অনুষ্ঠানে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল ৭টার দিকে জেলার আউটার স্টেডিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠান শুরুর ঠিক আগে এ ঘটনা ঘটে।
উড়ানোর জন্য বেলুনে গ্যাস ভরার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়। ঘটনার পরপরই আহত পাঁচজনকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরে গুরুতর আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিকেলে নেয়া হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: