যশোরে নিহত চীনা নাগরিক চ্যাং হিং চংয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহ হস্তান্তর করা হয়। নিহতের মরদেহ অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
এর আগে বৃহস্পতিবার সকালে নিজ ব্যবসায় প্রতিষ্ঠানের গোডাউন থেকে চ্যাং হিং চংয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার যশোর সদর আমলি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন আটক নাজমুল হাসান পারভেজ ও মুক্তাদির রহমান রাজু।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: