বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার সময় কক্সবাজারের নাফ নদীর বিভিন্ন স্থান থেকে রোহিঙ্গাদের বহনকারী ১৯টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত টেকনাফের নাফ নদীর বিভিন্ন স্থানে অভিযান অভিযান চালিয়ে এসব নৌকা ফেরত পাঠানো হয়। এ সব নৌকায় দুই শতাধিক রোহিঙ্গা ছিল।
গত অক্টোবর থেকে মিয়ানমারে নতুন করে শুরু হওয়া রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় এ পর্যন্ত বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত থেকে আড়াইশরও বেশি রোহিঙ্গা বহনকারী নৌকা ফেরত পাঠানো হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: