কক্সবাজারের উখিয়া সীমান্তের শূন্যরেখা থেকে ২৮ জন রোহিঙ্গা ও টেকনাফ নদী থেকে রোহিঙ্গা বহনকারী একটি নৌকা ফেরত পাঠিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ব্যাটালিয়ন সদস্যরা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মিয়ানমারে সহিংসতার পর থেকে প্রতিদিনই নাফ নদী দিয়ে ছোট ছোট নৌকায় করে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। তারা সীমান্ত পার হয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করছে।
গত নভেম্বর মাসে বাংলাদেশ-মিয়ানমার জলসীমার শূন্যরেখা থেকে রোহিঙ্গা বোঝাই আড়াইশর মত নৌকা ফেরত পাঠানো হয়। এসব নৌকাতে দুই হাজারেও বেশি রোহিঙ্গা ছিল বলে জানায় বিজিবি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: