জেলার খবর

পোশাকশ্রমিক অসন্তোষ: আশুলিয়ায় আরো ৪টি কারখানা বন্ধ

পোশাকশ্রমিক অসন্তোষ: আশুলিয়ায় আরো ৪টি কারখানা বন্ধ
পোশাকশ্রমিক অসন্তোষ: আশুলিয়ায় আরো ৪টি কারখানা বন্ধ

অব্যাহত শ্রমিক অসন্তোষের মুখে রাজধানীর আশুলিয়ার আরো চারটি তৈরিপোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছেন মালিকেরা।

এ নিয়ে মোট ৫৯টি কারখানা বন্ধ রয়েছে।

বুধবার সকালে কারখানা বন্ধ দেখে কিছু শ্রমিক সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে অনেক শ্রমিক কাজে আসার পর কারখানার সামনে বন্ধের নোটিশ দেখতে পান। এতে তারা ক্ষুব্ধ হয়ে সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় কিছু শ্রমিক সড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ ও র্যা বের সদস্যরা শ্রমিকদের বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। আশুলিয়ায় মাইকিং করা হচ্ছে। বন্ধ কারখানার শ্রমিকদের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় জড়িত না হয়ে বাড়ি ফিরে যেতে বলা হচ্ছে।

আশুলিয়া এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন। বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন তারা।

শিল্প পুলিশ আশুলিয়া জোনের পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত সপ্তাহে আশুলিয়ার জামগড়া উইন্ডি অ্যাপারেলস নামের কারখানা থেকে চলমান শ্রম অসন্তোষের সূত্রপাত হয়।

গতকাল বিকেলে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা আশুলিয়ার বেশ কিছু কারখানার মালিকের সঙ্গে বৈঠক করেন। রাজধানীর বিজিএমইএ কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকের পর আশুলিয়ার ৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত জানানো হয়। এ ৫৫টির সঙ্গে আরো চারটি কারখানা বন্ধের ঘোষণা দেন মালিকেরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ