কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ট্রাকের ধাক্কায় পিকআপের চার যাত্রী মারা গেছেন।
এছাড়া আলাদা সড়ক দুর্ঘটনায় কুমিল্লা ও হবিগঞ্জে আরো দুইজনের মৃত্যু হয়েছে।
সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দয়াপুর এলাকায় মুরগিবোঝাই একটি পিকআপ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
এদিকে, সকাল ৯টার দিকে সিলেট থেকে আসা পাথরবোঝাই ট্রাক কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
এছাড়া হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী বৃদ্ধা মারা গেছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: