কক্সবাজারের নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার সময় রোহিঙ্গাদের বহনকারী ৩টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি।
বিজিবি জানিয়েছে, শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত সময়ে নাফ নদীর বিভিন্ন পয়েন্ট থেকে বিজিবির টহল দল এসব নৌকা ফেরত পাঠায়।
প্রতিটি নৌকায় ১০ থেকে ১৫ জন রোহিঙ্গা ছিলো বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
মিয়ানমারে নতুন করে শুরু হওয়া রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় গত অক্টোবর থেকে এ পর্যন্ত বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত থেকে আড়াইশোরও বেশি রোহিঙ্গা বহনকারী নৌকা ফেরত পাঠানো হলো।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: