জেলার খবর

সাতক্ষীরা-মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু, আহত ৩০

সাতক্ষীরা-মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু, আহত ৩০
সাতক্ষীরা-মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু, আহত ৩০

সাতক্ষীরার তালায় ও মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

পুলিশ জানিয়েছে, শনিবার সকালে সাতক্ষীরার তালা উপজেলার নওয়াপাড়া থেকে একটি ইঞ্জিনচালিত ভ্যান যাত্রী নিয়ে সাতক্ষীরা যাচ্ছিল।

ভ্যানটি মির্জাপুর বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত হয় পাঁচজন। তাদের উদ্ধার করে পাটকেলঘাটাসহ বিভিন্ন স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিকে আটক করে পাটকেলঘাটা থানায় সোপর্দ করেছে।

এদিকে, দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কেয়াটখালীতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। আহত হয় ২৬ জন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানোর পথে গুরুতর আহত এক শিশুর মৃত্যু হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ