নারায়ণগঞ্জ জেলা কারাগারে মারা গেছেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী হোসেন।
এদিকে, গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।
নাশকতার মামলায় আটক সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী হোসেন প্রধান নারায়ণগঞ্জ জেলা কারাগারে মারা গেছেন। শনিবার ভোরে তার বুকে ব্যথা হলে কারারক্ষীরা তাকে নারায়ণগঞ্জ একশো শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারিরীক অসুস্থতায় ভুগছিলেন বলে জানায় কারা কর্তৃপক্ষ।
এদিকে, কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ করেই কারাগারে ওমর আলী নামে হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক বন্দি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভারে ধারণা করা করা হচ্ছে।