জেলার খবর

বিএনপি নেতাদের মধ্যেই কোনো ঐক্য নেই: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন- নাসিক নির্বাচন নিয়ে বিএনপির এক একেক নেতা ভিন্ন ভিন্ন মন্তব্য করে যাচ্ছেন আসলে তাদের মধ্যেই কোনো ঐক্য নেই— জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের ফতেহপুর রেলওয়ে ওভারপাস নির্মাণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনে তাদের আংশিক বিজয় হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ নির্বাচনের ফলাফল নিয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে।

দলটির মধ্যে কোনো ঐক্য নেই— তাই তারা নানান সুরে কথা বলছেন—এ কথার পরিপ্রেক্ষিতে কাদের বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ তাই নেতারা এক সুরে কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, সদ্য সমাপ্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ অনুষ্ঠিত হয়েছে। দেশ-বিদেশেও এটা সর্বজনস্বীকৃত।

ওবায়দুল কাদের বলেন, ‘জঙ্গিবাদ দমনে সরকার কঠোর অবস্থানে আছে— এ ব্যাপারে কোনোরূপ শিথিলতা নেই, আত্মঘাতী হামলা কোনোভাবেই কাম্য নয়। এ ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা।

ফতেহপুর রেলওয়ে ওভারপাস পরিদর্শন শেষে ক্ষোভ প্রকাশ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান পিবিএলের এ কাজ দুই বছরে কাজ শেষ করার কথা। বারবার সময় বাড়ানো হলেও তারা কাজটি সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে। চার বছর চার মাসে ৫১ শতাংশ কাজ সম্পন্ন করেছে। ওই ঠিকাদারি প্রতিষ্ঠান কুমিল্লায় রেলওয়ে ওভারপাস এবং ইলিয়টগঞ্জের কাজ একই ধরনের ধীরগতিতে করছে। কুমিল্লায় ওভারপাসের একাংশে কাজ হলেও আরেক অংশে কাজ হয়নি। সেখানে কাজ হয়েছে ৭৮ শতাংশ। ইলিয়টগঞ্জের কাজটি দেড় বছরে সম্পন্ন করার কথা থাকলেও ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ওই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ নেবে কম মূল্যে, কিন্তু নির্দিষ্ট সময়ে তারা কোনো কাজই সম্পন্ন করতে পারে না। এ ছাড়া তারা ময়মনসিংহ, কক্সবাজার, টেকনাফে কাজেও সমস্যা করেছে। এ কারণে তাদের ফেনী রেলওয়ে ওভারপাস ও কুমিল্লার রেলওয়ে ওভারপাসের কাজ বাতিল করে অবশিষ্ট কাজের জন্য সেনাবাহিনীর প্রকৌশল বিভাগকে দায়িত্ব দেয়া হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন প্রকল্পের পরিচালক আফতাব হোসেন খান, কুমিল্লা সড়ক বিভাগের অতিরিক্ত প্রকৌশলী জুনায়েদ আহমদ, সেনাবাহিনীর প্রকল্প প্রকৌশলী মেজর মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম মিয়াজী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ