৩৭টি রোহিঙ্গাবহনকারী নৌকাকে ফেরত পাঠিয়েছে বিজবি সদস্যরা।–এছাড়াও, উখিয়ার সীমান্ত এলাকা থেকে আরো ৩৩ রোহিঙ্গাকেও ফেরত পাঠানো হয়।
সোমবার ভোর থেকে সকাল পর্যন্ত নাফ নদীতে ৪টি পয়েন্ট দিয়ে এবং উখিয়া সীমান্তের শূন্য রেখা হতে এসব রোহিঙ্গাবহনকারী নৌকা ও রোহিঙ্গা ফেরত পাঠানো হয়।
এসব নৌকায় ৪ শতাধিক রোহিঙ্গা রয়েছে বলে জানান বিজিবি। মিয়ানমারে সহিংসতার পর থেকে প্রতিদিনই নাফ নদী দিয়ে ছোট ছোট নৌকায় করে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে।
তারা সীমান্ত পার হয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করছে।
গত নভেম্বর মাসে বাংলাদেশ-মিয়ানমার জলসীমার শূন্যরেখা থেকে রোহিঙ্গাবাহী ৩০০ মত নৌকা ফেরত পাঠানো হয়। এসব নৌকাতে তিন হাজারেরও বেশি রোহিঙ্গা ছিল বলেও জানায় বিজিবি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: