কুমিল্লার চৌদ্দগ্রামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু ও আহত হয়েছেন কমপক্ষে ৭ জন।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস ভোর ৫টার দিকে ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের পদুয়া এলাকায় পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।
আহত হয় ৮ জন। তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল ও চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। নিহতদের প্রত্যেকেই বাসের যাত্রী ছিলেন।
পরে পুলিশ দুর্ঘটনার শিকার যানবাহন দুটি থানায় নিয়ে যায়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: