জঙ্গিদের আত্বঘাতী হামলাকারীদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে— অচিরেই তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে এ মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক-আইজিপি এ কে এম শহিদুল হক।
শুক্রবার দুপুরে ময়মনসিংহে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, দেশ থেকে জঙ্গি নির্মূল করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সাধারণ মানুষদেরও এগিয়ে আসতে হবে।
নতুন করে যাতে কেউ এই জঙ্গি তৎপরতায় জড়িত হতে না পারে সে জন্য প্রত্যেক পরিবারকে তাদের সন্তানের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
এসময় তিনি আরো বলেন, ইংরেজি নববর্ষে রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে বিশেষ নিরাপত্ত্বা ব্যাবস্থা নেয়া হয়েছে।
এর আগে তিনি ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে সিসি ক্যামেরা নেটয়োর্ক ও মিডিয়া সেন্টার উদ্বোধন করেন তিনি।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের ৬৫ কিলোমিটার এবং শহর জুড়ে গুরুত্বপূর্ণ স্থানগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে, এবং অত্যাধনুকি প্রযুক্তির সমন্বয়ে সিসি টিভি কন্ট্রোলরুম করা হয়েছে।