দিনাজপুরে শনিবার বাস-ট্রাকের সংঘর্ষে তিন জনের মৃত্যু ও আহত হয়েছেন আরো ১৫ জন।
নবাবগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, সকাল সাড়ে ৭টার দিকে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে এ দুর্ঘটনায় ৩ জন মারা যান।
তিনি বলেন, বাবলু এন্টারপ্রাইজের একটি নৈশ কোচ ঢাকা থেকে দিনাজপুরে যাওয়ার পথে কোচটি রত্নাদিঘি পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থলেই কোচচালক ও ট্রাকচালক এবং কোচের একজন যাত্রী মারা যান।
দুর্ঘটনায় কমবেশি আহত হন ২০ জন। তাদের নবাবগঞ্জ ও বিরামপুর হাসপাতাল এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: