জেলার খবর

কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবি, পাঁচ জনের মরদেহ উদ্ধার

কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবি, পাঁচ জনের মরদেহ উদ্ধার
কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবি, পাঁচ জনের মরদেহ উদ্ধার

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবির ঘটনায় পাঁচ জনের মরদেহ উদ্ধারের পর শনিবার সমাপ্ত ঘোষণা করা হয়েছে উদ্ধারকাজ।

নিহতরা হলো - আতিক মিয়া (২৫), কোহিনুর বেগম (২৭), আব্দুল কাইয়ুম (১৭), আনু মিয়া (৪০) ও তাজিব খান (১৪)। তারা সবাই ছিলেন শীতলক্ষ্যা নদীর পূর্ব পারের জেলা নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা। তারা খেলা দেখতে যাচ্ছিলেন নদীর পশ্চিম পারে গাজীপুর জেলার তারাগঞ্জে।

গতকাল সন্ধ্যায় নৌকাডুবির পর স্থানীয়রা দুই জনের মরদেহ উদ্ধার করে পরে ডুবুরিরা গিয়ে রাতে আরো তিন জনের মরদেহ উদ্ধার করে।

কাপাসিয়া থানার এসআই মো. দুলাল মিয়া বলেন, তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিজয় মেলা চলছিল। শুক্রবার ছিল মেলার শেষ দিন, মেলা দেখার জন্য শিশুসহ ২০-২৫ জনের একটি দল শীতলক্ষ্যা নদীর পূর্ব পার থেকে নৌকায় করে পশ্চিম পারের ওই মেলায় আসছিল। নৌকাটি মাঝ নদী পার হলেও তীরে পৌঁছার আগেই যাত্রীসহ ডুবে যায়। স্থানীয়রা চেষ্টা করে দুই জনের মরদেহ উদ্ধার করে।

মধ্যরাতে ডুবুরিরা আরো তিন জনের মৃতদোহ উদ্ধার করা ঞয় বলে জানান তিনি।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. আখতারুজ্জামান বলেন, নৌকা ডুবির ঘটনায় পাঁচ জনের মরদেহ পাওয়া গেছে—আর কোনো নিখোঁজের দাবি না থাকায় রাত দেড়টার দিকে ঢাকার ডুবুরিরা উদ্ধার কাজ সমাপ্ত করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ