জেলার খবর

খুলনায় আ’লীগ নেতার ওপর ছোড়া গুলিতে পথচারী নারী

 খুলনায় আ’লীগ নেতার ওপর ছোড়া গুলিতে পথচারী নারী
খুলনায় আ’লীগ নেতার ওপর ছোড়া গুলিতে পথচারী নারী

খুলনা মহানগর আওয়ামী লীগের এক নেতার দিকে ছোড়া গুলি লক্ষভ্রষ্ট হয়ে পথচারী এক নারী নিহত হয়েছেন।

এক ব্যাংক কর্মকর্তা চিত্তরঞ্জন কুণ্ডুর স্ত্রী শিপ্রা কুণ্ডু নিহত হয়েছেন।

এ ঘটনায় মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেড এ মাহমুদ অক্ষত রয়েছেন।

মাহমুদ ডন সাংবাদিকদের বলেন, সামসুর রহমান মানি ওয়েলফেয়ার সেন্টারে একটি কাজ শেষ করে একটু সামনে গিয়ে পরিচিত এক লোকের সঙ্গে কথা বলার সময় মৌলভীপাড়ার দিক থেকে দুটি মোটরসাইকেলে আসা মুখোশধারীরা গুলি করে।

তিনি বলেন, সঙ্গে থাকা লোকটি আমাকে ধাক্কা দিয়ে পাশের ওয়ালের উপর ফেলে দেয়— এতে গুলি আমার গায়ে না লেগে পাশের এক পথচারী নারীর বুকে গায়ে লাগে।

ডন বলেন, ওই নারীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক এস এম মনোয়ারুল ইসলাম মৃত ঘোষণা করেন।

হামলার পর পাশের একটি বাড়িতে আশ্রয়ের পর মুখোশধারী হামলাকারীরা ফাঁকা গুলি করতে করতে শীতলাবাড়ির মন্দিরের দিক দিয়ে চলে যায়।

তিনি বলেন, এর আগেও আমার ওপর বোমা হামলা হয়েছিল।

খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তিনি বলেন, ঘটনাটি শোনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে, সন্ত্রাসীদের আটক করার চেষ্টা করা হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ