জেলার খবর

দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার চিত্র

দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার চিত্র
দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার চিত্র

দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়, বাড়িঘরে হামলা, লুটপাট ও হত্যার ঘটনায় বিদায়ী ২০১৬ সালকে সাম্প্রদায়িক হামলার বছর হিসেবে দেখছেন অনেকে।

এসব ঘটনার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, বাড়ি-ঘরে হামলা-লুটপাট, গাইবান্ধায় গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীতে হামলা ছিল উল্লেখযোগ্য।

এতে প্রাণহানি ও হতাহত ছাড়াও বাড়ি-ঘর হারিয়ে নিঃস্ব হয়েছেন সনাতন ধর্মাবলম্বী ও সাঁওতালরা। এ পরিস্থিতিতে শান্তিপূর্ণ জীবনযাপন নিয়ে শংকা দেখা দিয়েছে সংখ্যালঘু জনগোষ্ঠী, পাহাড় ও সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের মাঝে।

২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দিনাজপুর পূজামণ্ডপ, সিলেটে ইসকন মন্দির, চট্টগ্রামে শিবমন্দির ও ব্রাহ্মণবাড়িয়ায় সনাতন ধর্মাবলম্বীদের মন্দির,বাড়িঘরে হামলা হয়। এছাড়া গাইবান্ধায় সাঁওতালদের বাড়ি-ঘর ভাঙচুরসহ সারাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী, পাহাড় ও সমতলের ক্ষুদ্র জাতিসত্তার মানুষের ওপর হামলা, নির্যাতন, হত্যা, ধর্ষণ, বাড়ি-ঘর ভাঙচুর, উচ্ছেদ, অংগ্নিসংযোগের অসংখ্য ঘটনা ঘটেছে। এসব ঘটনার কারণে ২০১৬ সালকে সাম্প্রদায়িক হামলার বছর হিসেবে দেখছেন অনেকে।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বলছে, সারাদেশে ২০১৬ সালে ১৫ হাজার ৫৪ টি হামলা-নির্যাতনের ঘটনার শিকার হয়েছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। এসব ঘটনার জন্য সরকারি দলের নেতাকর্মীরা সরাসরি দায়ী বলে তাদের অভিযোগ। এসব ঘটনায় মামলা হলেও সরকারের সদিচ্ছার অভাবে বিচার হচ্ছেনা বলেও অভিযোগ রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে গত ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নারসিরনগরে হিন্দুদের ১৫টি মন্দির ও দেড় শতাধিক বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এর জেরে ৬ ও ১৪ নভেম্বর আরো দুই দফা এই এলাকায় সাম্প্রদায়িক হামলা হয়। এসব ঘটনায় ক্ষতিগ্রস্তরা ৩টি ও পুলিশ দুটি মামলা করে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল আহাদকে গ্রেপ্তার করে পুলিশ।

গাইবান্ধার সাহেবগঞ্জে খামারে আখ চাষ বন্ধ থাকায় বাপ-দাদার জমিতে নিজেদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নামেন সাঁওতালরা। জনপ্রতিনিধিদের আশ্বাসে ওই জমিতে বসতি গড়ে তোলেন প্রায় সাড়ে ৩শ সাঁওতাল পরিবার। সেখানে ধানসহ সব ধরণের ফসল ফলান তারা। গত ৬ নভেম্বর উচ্ছেদ অভিযানের নামে অগ্নিসংযোগ ও লুটপাট চালায় মিল কর্তৃপক্ষ ও তাদের লোকজন। নিহত হন ৩ সাঁওতাল । পুলিশের বিরুদ্ধে ওঠে অগ্নিসংযোগের অভিযোগ। এই ঘটনার রেশ এখনও কাটেনি। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের প্রক্রিয়া চললেও খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন তারা। বাসস্থান, খাবার ও কর্মসংস্থানের অভাবে মানবিক বিপর্যয়ের মুখে তারা।

এসব ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি ও সাঁওতালদের পক্ষে থেকে দুইটি মামলা দায়ের করা হয়। সাঁওতালদের করা এক মামলায় স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এসব মামলায় ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার যথাযথ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নাগরিক সমাজসহ রাজনৈতিক দল সিপিবির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, বাসদের জেলা সমন্বয়ক আহসানুল হাবিব সাঈদ ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, অভিনু কিবরিয়া ইসলাম।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ