জেলার খবর

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় পর আবারো তা চালু হয়েছে।

ঘন কুয়াশায় কারণে মধ্যরাত থেকে মাঝ নদীতে আটকা পড়ে সাতটি ফেরি।

এছাড়া পাটুরিয়া ও দৌলতদিয়াঘাটে আরো ৯টি ফেরি যাত্রী ও যানবাহন চলাচল শুরু করেছে।

ওই সময় পাটুরিয়াঘাটে নদী পারাপারের অপেক্ষায় আটকে পড়ে তিন শতাধিক যানবাহন।

ভোরে বিআইডব্লিউটিএ আরিচা সেক্টরের সহকারি ব্যবস্থাপক (বাণিজ্য) জিল্লুর রহমান জানান, মধ্যরাতের পরই কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। মাঝরাতে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় পুরো নৌপথ ঢেকে যায়। নৌযান চলাচলে দৃষ্টিসীমার বাইরে চলে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বেলা বাড়ার আবার তা চালু করা হয়েছে।

ওইসময় মাঝ নদীতে আটকে পড়ে ৭টি ফেরি। এছাড়া পাটুরিয়া ও দৌলতদিয়াঘাটে আরো ৯টি ফেরি পারের অপেক্ষায় ছিল।

পাটুরিয়া ঘাটে নদী পাড়ের অপেক্ষায় থাকা নৈশকোচ, বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও পণ্যবাহী ট্রাক মিলে তিন শতাধিক যানবাহন ছেড়ে দেয়া হয়েছে। কুয়াশার কারণে যানবাহনের হাজারো যাত্রীরা শীতে দুর্ভোগ পোহান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ