রংপুরের মিঠাপুকুরে পুলিশের সঙ্গে কথিত বন্ধুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন।
গোপন খবরের ভিত্তিতে মিঠাপুকুরের সন্তোষপুর গ্রামের যুবক রাহাতকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ করে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য ভেলুয়ার ব্রিজ এলাকায় যায় পুলিশ। এসময় রাহাতের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি চালায়।
একপর্যায়ে রাহাত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। রাহাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় একটি হত্যা মামলাসহ দশটিরও বেশি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: