জেলার খবর

গাইবান্ধায় আটকে রাখা ট্রেনের নিচে বোমাসদৃশ বস্তু উদ্ধার

ট্রেনের নিচে বোমাসদৃশ বস্তু উদ্ধার
ট্রেনের নিচে বোমাসদৃশ বস্তু উদ্ধার

বামনডাঙ্গা স্টেশনে একটি ট্রেন আন্দোলনকারীরা আটকে রাখে— এ সময় ট্রেনের নিচে বোমাসদৃশ একটি বস্তু পাওয়া যায়। তবে তা কোন বিস্ফোরক নয় বলে জানিয়েছে পুলিশ ও বোমা বিশেষজ্ঞ দল।

এরইমধ্যে সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় আরো ৯ জনকে আটক করেছে পুলিশ— এ নিয়ে এ ঘটনায় জামাত শিবিরের ২৭ জন কর্মী ও সমর্থককে আটক করা হলো।

সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনকে কেন হত্যা করা হয়েছে, কারা হত্যা করেছে সে ব্যাপারে এখনো কিছু জানা যায় নি। এ ঘটনায় সোমবার সকালে আরো ৯ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে আটক মোট সাতাশজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আটককৃতদের বেশিরভাগই জামিত-শিবির কর্মী। নাশকতা ও পুলিশ হত্যা মামলার আসামিও অনেকে।

এদিকে, মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সোমবারও বিক্ষোভ করে তার সমর্থকরা। সকাল সাড়ে আটটা থেকে বামনডাঙ্গা স্টেশনে সান্তাহারগামী একটি ট্রেন আটকে রেখে বিক্ষোভ করে তারা।

এরইমধ্যে দুপুরের দিকে ট্রেনের নিচে একটি বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশকে জানায় স্থানীয় লোকজন।

পরে সুন্দরগঞ্জ পুলিশ ও রংপুর থেকে বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে বস্তুটি পরীক্ষা নিরীক্ষা করে। এটি কোন বোমা ও বিস্ফোরক নয় বলে জানায় তারা। বিকেল পাঁচটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এমপি হত্যার বিচারের দাবিতে মঙ্গলবার থেকে তিনদিনের শোক ঘোষণা করেছে উপজেলা আওয়ামী লীগ।

এদিকে, বিকেল ৪টার দিকে বামনডাঙ্গায় মাস্টারপাড়া গ্রামে তার নিজ বাসভবনের সামনে সাংসদ লিটনের নামাজে জানাজা হয়। পরে সেখানেই দাফন করা হয় আওয়ামী লীগের এ সাংসদকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ