রাজবাড়ীর পাংশায় এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে শিক্ষার্থীদের নতুন বই ও আসবাপত্রসহ প্রায় ২৪ লাখ টাকার মালামাল।
ফায়ারসার্ভিস জানিয়েছে, সোমবার রাত ১১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
আগুনে বিদ্যালয়ের ৩টি শ্রেণীকক্ষ, অফিস কক্ষ, ৫টি কম্পিউটার, আসবাবপত্র ও শিক্ষার্থীদের ৮০ সেট নতুন বইসহ বিদ্যালয়ের মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে। খবর পেয়ে পাংশা পৌরমেয়র, সহকারী কমিশনার, পাংশা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: