জেলার খবর

ময়মনসিংহ-সাতক্ষিরায় সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু

তালায় ট্রাক উল্টে পুকুরে, চালকসহ নিহত ২
তালায় ট্রাক উল্টে পুকুরে, চালকসহ নিহত ২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ও সাতক্ষীরার তালা উপজেলায় বুধবার সড়ক দুর্ঘটনায় ৬ মারা গেছেন।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২ জন।

নিহতরা হলেন- গৌরীপুর উপজেলার মৃত হোসেন আলীর স্ত্রী ফাতেমা খাতুন (৬৫), পুত্রবধূ মনোয়ারা (৩৫), নাতী সাকিব মিয়া (৮) ও নান্দাইল উপজেলার চারআনিপাড়ার মৃত মাহতাব উদ্দিনের ছেলে অটোরিকশা চালক চান মিয়া (৩০)।

আহতরা হলেন- নিহত মনোয়ারার স্বামী ইসহাক (৪০) ও ৫ বছরের শিশু খাদিজা।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বিষয়টি নিশ্চিত করেছন।

তিনি জানান, ঈশ্বরগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ময়মনসিংহগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশা চালক ও একই পরিবারের তিন যাত্রী নিহত হন। ঘাতক ট্রাকটি শম্ভুগঞ্জ এলাকা থেকে আটক করা হয়েছে।

এদিকে, সাতক্ষীরার তালা উপজেলায় ট্রাক উল্টে পুকুরে পড়ে চালকসহ দুই জন মারা গেছেন।

নিহতরা হলেন- পাবনা জেলার আমিনপুরের মহেশখোলার ট্রাকচালক রওশন আলী (৩৫) ও চট্টগ্রামের পটিয়ার শ্রমিক আবদুল আজিজ (৩০)।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি হাসান হাফিজুর রহমান বলেন, এটি কপোতাক্ষ তীরে যাওয়ার কথা থাকলেও বুধবার ভোর ৪টার দিকে সাতক্ষীরা শহর থেকে জেঠুয়া পল্লীতে পৌঁছানোর পর নিন্ত্রণে হারিয়ে পর রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুইজনের মৃত্যু হয়।

ট্রাকটিতে নদীখনন যন্ত্র বহন করা হচ্ছিল। পরে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে ট্রাকসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ