জেলার খবর

মহেশখালীতে অস্ত্র কারখানার সন্ধান

কক্সবাজার
কক্সবাজার

কক্সবাজারের মহেশখালীতে অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যটেলিয়ন (র‌্যাব)। সেখান থেকে ১৫টিরও বেশি অস্ত্র ও বিপুল পরিমাণ বিস্ফোরকসহ দুইজনকে আটক করা হয়েছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বুধবার সকালে বড় মহেশখালীর পাহাড়ি এলাকায় এ কারখানার সন্ধান পায় র‌্যাব-৭।

কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আশেকুর রহমান বলেন, গোপন খবর পেয়ে মহেশখালীতে অভিযান চালানো হয়। সেখানে অভিযান চালিয়ে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে বিকেল কক্সবাজারের র‌্যাব-৭ এর ক্যাম্পে সংবাদ সম্মেলনে জানানো হয়, মহেশখালীর পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরি ও বিক্রির খবর পেয়ে র‌্যাবের একটি দল সকাল ৯টায় অভিযান চালায়। কারখানায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি। আটক করা হয়েছে দুই ব্যক্তিকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ