জেলার খবর

শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথে চলাচল শুরু

শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথ
শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথ

ঘন কুয়াশার কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের কাওরাকান্দি পর্যন্ত নৌপথে প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে।

দৌলতদিয়া-পাটুরিয়ায় বৃহস্পতিবার সকাল ৯টায় আর শিমুলিয়া-কাওড়াকান্দিতে সকাল ১০টায় নদী পারপার শুরুর ঘোষণা দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে কুয়াশা বেড়ে যাওয়ায় শিমুলিয়া-কাওড়াকান্দিতে নৌ চলাচল বন্ধ রাখা হয়। পরে সকাল ৯টায় কুয়াশা কেটে গেলে আবার পারপার শুরু হয়।

আর দৌলতদিয়া ফেরি ঘাটের সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন বলেন, ঘন কুয়াশায় নৌপথ সম্পূর্ণ ঢাকা পড়ায় দৌলতদিয়া-পাটুরিয়ায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। সকাল ১০টায় কুয়াশা কেটে গেলে আবার নদী পারপার শুরু হয়।

এর আগে ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এ সময় বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারী বলেন, ভোরের দিকে কুয়াশার তীব্রতা বেড়ে যায়। ফেরিতে থাকা বিকন বাতি পথ দেখাতে অক্ষম হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ঝুঁকি এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দিতে হয়।

তবে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল আবার স্বাভাবিক হবে বলে জানান শিমুলিয়া ঘাটের এ সহকারী ব্যবস্থাপক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ