গাজীপুর সিটি করপোরেশনের কথিত গরু ডাকাতির ঘটনায় বৃহস্পতিবার র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ের (র্যাব) সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন।
আমাদের সংবাদদাত জানিয়েছেন, ভোরের দিকে গাজীপুর সিটি করপোরেশনের রাচেন্দ্রপুর-বাংলাবাজার এলাকায় ডাকাতরা খামার থেকে ট্রাকে করে গরু নিয়ে যাচ্ছে এমন খবর আসে। একপর্যায়ে একটি ট্রাক গতি বাড়িয়ে চলে যাওয়ার চেষ্টা চালায়।
এ সময় র্যাব ধাওয়া করলে তারা লক্ষ্য করে গুলি ছোড়লে আত্মরক্ষার্থে র্যা বও পাল্টা গুলি ছোড়লে ৪ ডাকাত গুলিবিদ্ধ হয়।
আহতদের প্রথমে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: