জেলার খবর

দেশব্যাপী বিএনপির কর্মসূচিতে বাধা, বরিশালে সংঘর্ষ-আহত ২০

দেশব্যাপী বিএনপির কর্মসূচিতে বাধা, বরিশালে সংঘর্ষ-আহত ২০
দেশব্যাপী বিএনপির কর্মসূচিতে বাধা, বরিশালে সংঘর্ষ-আহত ২০

দেশব্যাপী গণতন্ত্র হত্যা দিবস পালনের অংশ হিসেবে জেলা ও মহানগর বিএনপির বৃহস্পতিবার বেশ কিছু জায়গায় আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষ হয়েছে।

বরিশালে বিএনপি অফিস অশ্বিনী কুমার হলের সামনে দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় তারা।

বিএনপি অফিসের সামনে দলীয় কর্মসূচি চলাকালে হামলা চালায় আওয়ামী লীগ কর্মীরা। দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে সাংবাদিকসহ ২০ জন আহত হন।

একই স্থানে আওয়ামী লীগ, শ্রমিকলীগ ও যুবলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিলে একদল কর্মী বিএনপির দলীয় কার্যালয়ে লাঠিসোটা নিয়ে হামলা চালায়।

এসময় ইট পাটকেল নিক্ষেপ ও লাঠির আঘাতে ২০ জন আহত হন।

আহতদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, রাজবাড়ী, ময়মনসিংহসহ কয়েকটি জায়গায় পুলিশের বাধার মুখে বিএনপি কর্মসূচি পালন করতে পারেনি। নারায়ণগঞ্জের ডিআইপি এলাকায় মিছিলের সময় মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদসহ চারজনকে আটক করেছে পুলিশ।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের প্রতিবাদে দলীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি।

রাজবাড়ীতে বিএনপি নেতাকর্মীরা কালো পতাকা মিছিল বের করে। মিছিলটি প্রধান সড়কে এলে পুলিশ তাতে বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে, বাধার মুখে পিছু হটেন বিএনপি নেতা-কর্মীরা। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে তারা সরকারের সমালোচনায় মুখর হয়ে ওঠে।

খুলনায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন নেতা-কর্মীরা। পরে কালো পতাকা মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। ময়মনসিংহেও পুলিশী বাধার মুখে পণ্ড হয়েছে বিএনপির বিক্ষোভ কর্মসূচি।

কুড়িগ্রাম, জয়পুরহাট ও পটুয়াখালীতেও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ করেছে। এসব জায়গাতেও বিক্ষোভ মিছিল বের করতে গেলে পুলিশি বাধার মুখে তা পণ্ড হয়ে যায়।

প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন ক্ষমতাসীন আওয়ামী লীগ ‘গণতন্ত্রের বিজয় দিবস’ এবং বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করেএ আসছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ