গাইবান্ধায় সাওতালদের উচ্ছেদের ঘটনায় উচ্চ আদালতের নির্দেশে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি তৃতীয় দিনের মতো ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উচ্চ আদালতের নির্দেশে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রধান গাইবান্ধার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সকাল সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জে ইক্ষু খামারে যান। সেখানে জয়পুরপাড়া ও মাদারপুর গ্রামে অবস্থান নেয়া সাওতাল পল্লীর বাসিন্দাদের সঙ্গে কথা বলে তদন্ত কমিটি।
এছাড়াও চিনি কলের কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে তদন্ত কমিটি কথা বলে। এর আগে গত ২৭ ডিসেম্বর প্রথম ও ৪ জানুয়ারি দ্বিতীয় দফা তদন্ত শুরু করেন গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: