গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও আহত হয়েছেন আরো তিন জন।
শনিবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের মান্দারতলা এলাকায় গোপালগঞ্জ শহর থেকে মাটি টানা একটি ট্রলি বাইপাস সড়ক দিয়ে মহাসড়কে ওঠার সময় কুমিল্লাগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন চার শ্রমিক। হাতপাতালে নেয়ার পর মারা যান আরো একজন।
এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারসহ তিন জনকে আটক করেছের পুলিশ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: