বিজিবি ও পরিবহন শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের জেরে মৌলভীবাজারে পরিবহন ধর্মঘট পালন করছেন শ্রমিকরা।
এ ধর্মঘটের কারণে শহর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যাইনি। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ।
শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজিবি কর্মকর্তার সঙ্গে পরিবহন শ্রমিকদের কথাকাটাকাটির জের ধরে দুপক্ষের সংঘর্ষ হয়।
পরে পরিবহন শ্রমিকদের এক সমাবেশে শনিবার ও রোববার সারা জেলায় পরিবহন ধর্মঘট পালনের ঘোষণা দেন পরিবহন শ্রমিকরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: