গাজীপুরের কালিয়াকৈরে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে রোববার ভারতগামী মৈত্রী এক্সপ্রস ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার ছিন্নভিন্ন হয়ে যায়। এতে প্রাইভেটকারে থাকা একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত হয়েছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, কালিয়াকৈরের নয়ানগর এলাকায় অরক্ষিত রেলক্রসিং দিয়ে একটি প্রাইভেটকার পার হওয়ার সময় ভারতগামী ট্রেন মৈত্রী এক্সপ্রেসটি কারটিকে ধাক্কা দেয়।
কারটি স্থানীয় খ্রিস্টান মিশন স্কুলের দিকে যাচ্ছিল, এতে কারা থাকা শিশুসহ ৫ জনই ঘটনাস্থলে মারা যায়।
নিহতদের মধ্যে ৪ জন একই পরিবারের সদস্যে ও অন্যজন গাড়িটির চালক বলে জানা গেছে।
জয়দেবপুর জংশনের মাস্টার বলেন, দুর্ঘটনায় পর ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়েছে। যার কারণে ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরবঙ্গ এবং ময়মনসিংহের পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে, চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।