জেলার খবর

তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি

তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি
তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি

টঙ্গীর তুরাগ নদের তীরে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার প্রস্তুতি সোমবার শুরু হয়েছে।

এবারও বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ১৩ থেকে ১৫ জানুয়ারি ও দ্বিতীয় পর্ব ২০ থেকে ২২ জানুয়ারি। দুই পর্বের এই ইজতেমার প্রত্যেক পর্বে ১৬ জেলার মুসুল্লীরা অংশ নেবেন। যেসব জেলার মুসল্লীরা এবারের ইজতেমায় অংশ নিচ্ছেন না তারা আগামী পর্বে অংশ নেবেন।

ইজতেমা আয়োজন নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

বিগত ১৯৬৭ সাল থেকে তুরাগ নদের তীরে প্রতিবছর নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা। মুসুল্লীদের স্থান সংকুলান না হওয়ায় ও দিন দিন মুসল্লীর সংখ্যা বাড়তে থাকায় এখন এই ইজতেমা হয় দুই পর্বে। এবছর ১৩ জানুয়ারি শুরু হবে ইজতেমার প্রথম পর্ব। ৩ দিনের ইজতেমার প্রথম পর্বে ১৬ জেলার মুসুল্লীরা অংশ নিবেন। যোগ দেবেন বিদেশি মসল্লীরাও।

নকশা অনুযায়ী বিভিন্ন খিত্তায় বিভক্ত করে চলছে ইজতেমা ময়দানে প্রস্ততির কাজ। মূলবয়ান মঞ্চ নির্মাণ কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে। মুসুল্লীদের সুবিধার্থে ওযুখানা ও পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এসব কাজ করছেন ধর্মপ্রাণ অনেক মুসুল্লী।

মুসল্লীদের চলাচল নির্বিঘ্ন রাখতে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে গাজীপুর সিটি করপোরেশন সচিব, মো. আসলাম হোসেন।

এদিকে, প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ইজতেমার দ্বিতীয় পর্ব হবে ২০ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ