জেলার খবর

নাসিকের দায়িত্ব নিলেন আইভী

ডাক্তার সেলিনা হায়াৎ আইভী
ডাক্তার সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) দ্বিতীয় মেয়াদে নির্বাচিত মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী নগর ভবনের দায়িত্ব নিয়েছেন।

সোমবার সকালে দেওভোগের পৈতৃক বাড়ি থেকে পায়ে হেঁটে নগর ভবনে যান তিনি। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে নগরবাসীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

দায়িত্ব গ্রহণের আগে আইভী নগর ভবনের সামনে সমবেতদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় দল-মতের ঊর্ধ্বে উঠে উন্নয়নের কাজ করবেন বলেও জানান তিনি।

নারায়ণগঞ্জকে টেন্ডারবাজমুক্ত ও স্বজনপ্রীতিমুক্ত রাখবেন বলেও প্রতিশ্রুতি দেন সেলিনা হায়াৎ আইভী।

এছাড়াও মেয়র আইভীর সঙ্গে দায়িত্বগ্রহণ করেন সিটি করপোরেশনের ২৭ জন কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলর।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ