পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় অভিযান চালিয়ে চাইনিজ রাইফেল- এসএমজি- এম-২ রাইফেল ও ৬টি ম্যাগজিন উদ্ধার করেছে (র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন) র্যাব-৭।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সোমবার রাত থেকে উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ সব কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শরনার্থী শিবিরের আনসার ক্যাম্প থেকে লুট হওয়া অস্ত্র বলে যানা যায়।
তবে এ ব্যাপারে এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, এ ঘটনায় সোমবার অস্ত্র লুটের মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে তাদের সঙ্গে নিয়ে পাহাড়ী এলাকায় অভিযান চালায় র্যাব।
উল্লেখ্য, গত বছরের ১১ মে রাতে টেকনাফের নয়াপাড়ায় শরণার্থী শিবিরে আনসার ক্যাম্পে দুর্বৃত্তরা হামলা চালালে তা প্রতিহত করতে গিয়ে আনসার কমান্ডার আলী হোসেন (৫৫) নিহত হন। এ সময় লুট করা হয় ১১টি অস্ত্র ও প্রায় ৬৭০টি গুলি।