জেলার খবর

মাদারীপুরে বাসের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

মাদারীপুরে বাসের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
মাদারীপুরে বাসের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

মাদারীপুরে শুক্রবার বাসের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষে তিন জন মারা গেছেন।

তারা হলেন- সদর উপজেলার কাউয়াকুড়ি গ্রামের শিপন মাতুব্বর (৩০), হাসান মাতুব্বর (১২) ও কেন্দুয়া ইউনিয়নের দত্তেরহাট গ্রামের বায়েজিদ ফরাজী (২৫)।

সদর থানার ওসি জিয়াউল মোরশেদ বলেন, বেলা ১২টার দিকে সদর উপজেলার সমাদ্দার সেতু এলাকার বরিশাল থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নসিমনের দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরো তিন জন।

আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেয়ার পর নসিমনের চালক মারা যান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ