নাটোরে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ সন্দেহভাজন ৩ জঙ্গিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯টার দিকে সদর উপজেলার চাঁদপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় টাইম বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, ৪টি বিদেশি পিস্তল ও গুলিসহ সন্দেহভাজন তিন জঙ্গিকে আটক করে গোয়েন্দা পুলিশ।
পরে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশীদ হোসেন।
বিশ্ব ইজতেমাকে সামনে রেখে নাশকতা ঘটানোর জন্যই তার সংগঠিত হচ্ছিল বলে ধারণা করছে গোয়েন্দা পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: