কুমিল্লা, সাভার ও নওগায় আলাদা সড়ক দুর্ঘটনায় রোববার ৬ বাস যাত্রীসহ ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলি এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়।
আহতদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আনার পথে আরো একজনের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, ঘনকুয়াশার মধ্যে নীলফামারী থেকে ছেড়ে আসা ঝুমুর পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এদিকে, সাভার ও নওগায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ৩ জন নিহত হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: