জেলার খবর

দিরাইয়ে জলমহাল দখল নিয়ে সংঘর্ষ, নিহত ৩

সুনামগঞ্জের দিরাই উপজেলায় একটি জলমহালের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ
সুনামগঞ্জের দিরাই উপজেলায় একটি জলমহালের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ

সুনামগঞ্জের দিরাই উপজেলায় একটি জলমহালের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৩ জন মারা গেছেন।

মঙ্গলবার উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের পাশের জালিয়া জলমহালে

তারা হলেন: হাতিয়া গ্রামের তাজুল ইসলাম (৩৩), আকিলপুর গ্রামের সাহারুল ইসলাম (২৮) ও উজ্জ্বল মিয়া (৩০)। এ ঘটনায় আহত আল আমিন (২৫), সোনা মিয়াকে (২২) দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ২০ জন ভর্তি আছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

প্রত্যক্ষর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, জালিয়া জলমহালটি নিয়ে স্থানীয় দক্ষিণ নাগেরগাঁও মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ধনঞ্জয় দাস ও হাতিয়া গ্রামের একরার হোসেনের মধ্যে বিরোধ চলছে।

ধনঞ্জয় দাস জানান, তারা সমিতির নামে বৈধ ইজারা নিয়ে ওই জলমহালে মাছ ধরছেন।

তিনি বলেন, গত ২২ ডিসেম্বর একরার হোসেন তার লোকজন নিয়ে জলমহাল দখলের চেষ্টা করেন। পরে বিষয়টি পুলিশকে অবগত করা হয়, আজ সকাল ১০টার দিকে একইভাবে একরার হোসেনের লোকজন জলমহালের দখল নিতে যান।

এ সময় তিনি দাবি করেন, প্রতিপক্ষের লোকদের সঙ্গে তাদের কোনো সংঘর্ষ হয়নি— তাঁরা নিজেরাই তাদের লোককে মেরে এখন সমিতির লোকদের ফাঁসানোর চেষ্টা করছে।

একরার হোসেন বলেন, জলমহালটি তিনি সমিতির কাছ থেকে ছয় বছরের জন্য ইজারা নিয়েছে এবং জলমহাল তার দখলে আছে। সকালে প্রতিপক্ষের লোকজন জলমহালে গিয়ে তাদের ওপর হামলা চালান। এ সময় গুলিবিদ্ধ হয়ে তাজুল ইসলাম মারা যান।

তিনি বলেন, যারা হামলা করেছেন তারা দিরাই পৌরসভার মেয়র মোশাররফ হোসেনের লোক।

তবে পৌর মেয়র মোশাররফ হোসেন এ অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, আমি আওয়ামী লীগ করি, দিরাইয়ে যারা আওয়ামী লীগ করে, তারা সবাই আমার লোক। আমি দিরাই পৌর শহরে থাকি, আমার কোনো বিলের ব্যবসা নেই—এসবের কোনো কিছুই আমি জানি না।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, জলমহালের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির শরীরে বন্দুকের গুলির চিহ্ন আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ