জেলার খবর

রাঙামাটি শহরে যান চলাচল বন্ধ

রাঙামাটি শহরে যান চলাচল বন্ধ
রাঙামাটি শহরে যান চলাচল বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে ২টি মালবাহী ট্রাকে আগুন দেয়ার প্রতিবাদে রাঙামাটি শহরে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক ও শ্রমিকরা।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, চাঁদা না দেয়ায় সোমবার ভোর ৫টার দিকে রাঙামাটির বেতছড়িতে দুটি মালবাহী ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালক ও ব্যবসায়ী আহত হন। ঘটনার পর থেকে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। খাগড়াছড়ির মহালছড়ি বাজারে সব দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

এদিকে, ঘটনার প্রতিবাদে রাঙামাটি শহরে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে বাস, মিনিবাস, ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সা এবং অটোরিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

পরে শহরে বিক্ষোভ মিছিল বের করেন পরিবহন মালিক ও শ্রমিকরা। ক্ষতিগ্রস্ত ট্রাকের ক্ষতিপূরণ ও চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ