জেলার খবর

হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৫

হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ
হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ

হবিগঞ্জের চুনারুঘাটে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪ জন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভৈরব থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস সকাল পৌঁনে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উলুকান্দি এলাকায় পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ৫ জন যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরো ৪ জন যাত্রী।

পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ট্রাক চালক।

এদিকে, নবীনগর -চন্দ্রা মহাসড়কে গাজীপুরের তেঁতুইবাড়িতে একটি বাসকে সাইড দিতে গিয়ে হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসের আরোহীদের মধ্যে ২৫ জন আহত হন। বগুড়ার ইয়ন গ্রুপের রিজার্ভ করা বাসটি কক্সবাজার যাচ্ছিল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ