চট্টগ্রামের দেওয়ানবাজারে একটি ভবনে শুক্রবার ভয়াবহ বিস্ফোরণে নারীসহ ৪ জন দগ্ধ হয়েছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে দেওয়ানবাজার এলাকার নিরাপদ হাউজিং সোসাইটির মাদ্রাসা ভবন নামের একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় হঠাৎ করেই এ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর ওই তলায় আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের চন্দনপুরা ও নন্দনকানন স্টেশনের ৪টি ইউনিট আধঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিস্ফোরণে আহত ৪ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিস তদন্ত করে দেখছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: