মিয়ানমার সরকারের করা রাখাইন রাজ্য বিষয়ক পরামর্শক কমিশনের তিন সদস্যী কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে রয়েছেন।
রোববার সকালে প্রতিনিধি দলটি উখিয়ার বালুখালীতে নতুন করে গড়ে ওঠা রোহিঙ্গা শরণার্থী শিবিরে পৌঁছে সেখানে বসবাসরত রোহিঙ্গীদের সঙ্গে কথা বলেন।
প্রতিনিধি দলে রয়েছেন মিয়ানমারের জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান উইন ম্রা, জাতিসংঘ মহাসচিবের বিশেষ পরামর্শক ঘাশান সালামে এবং রিলিজিয়াস ফর পিস ইন মিয়ানমারের প্রতিষ্ঠাতা আই লিন।
তাদের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বাকী বিল্লাহ, কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন, ইউএনএইচসিআর ও আইওএমর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আর্ন্তজাতিক বিভিন্ন সংস্থার কর্মকর্তারা রয়েছেন।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে প্রতিনিধি দলটি বালুখালীর নতুন রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। তারা রোহিঙ্গাদের সম্পর্কে খোঁজ-খবর নেন। সেখান থেকে তারা টেকনাফের ‘লেদা’ ও ‘শামলাপুর’ রোহিঙ্গা শরণার্থী শিবিরে যান এবং তাদের সঙ্গে কথা বলেন।
তিনি আরো বলেন, আগামীকাল উখিয়ার কুতুপালং এলাকার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি সংশ্লিষ্ট বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন ওইদিন বিকেলেই ঢাকায় ফিরবেন তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যর অনুযায়ী, গত অক্টোবরে রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযানের পর আসা ৬৫ হাজারসহ চার লাখের মতো রোহিঙ্গা এখন বাংলাদেশে অবস্থান করছে।
রাখাইন রাজ্যেঠর সংকটের স্থায়ী সমাধানের পথ খুঁজতে গত বছর এই কমিশন গঠন করে মিয়ানমার সরকার। নয় সদস্যেখর কমিশনের নেতৃত্বে রয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান।
মিয়ানমারের ছয় জন এবং তিন জন বিদেশি বিশেষজ্ঞকে নিয়ে গঠিত এই কমিশন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির মাধ্যইমে দেশটির সরকারের কাছে তাদের পর্যবেক্ষণ ও সুপারিশ জমা দেবে।
শনিবার তারা ঢাকায় এসেছেন।